মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

স্ত্রীরটা বৈধ স্বামীরটা বাতিল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৩১৭ বার

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রী প্রতিদ্বন্দ্বিতায় নামার মাধ্যমে আলোচনায় আসা স্বামী ঋণখেলাপির অভিযোগে ছিটকে গেছেন নির্বাচন থেকে। তারা শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিল।

শনিবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে এ ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মুখলিছ মিয়ার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করে। ফলে এখন মুখলিছ মিয়ার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী মাসুমা আক্তারসহ চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, নূরপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীসহ মোট বিভিন্ন পদে ৪৮ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে দুটি ঋণখেলাপির চিঠি আসায় চেয়ারম্যান প্রার্থী মো. মুখলিছ মিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এখন ৩টি পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

মনোনয়নপত্র বাতিল হওয়ার পর মুখলিছ মিয়া তার স্ত্রীকে সমর্থন দিবেন কি না জানতে চাইলে তিনি বলেন, এখনও কোন সিদ্ধান্ত নিইনি। তবে আমার স্ত্রী পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত হলে গণমাধ্যমকে জানাবো।

চেয়ারম্যান পদে এখনও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মো. গোলাম কিবরিয়া চৌধুরী, মো. আব্দুল সোবাহান ছায়েদ, জাতীয় পার্টির এমএম হেলাল, আওয়ামী লীগ প্রার্থী মো. সেবন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মাসুমা আক্তার।

এ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com