বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে “সি” ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৩২ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্রে  সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জিএসটি অন্তর্ভূক্ত ২২ টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রথমবর্ষের “সি” ইউনিটের (বাণিজ্য বিভাগ) গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২।
শনিবার (২০ আগস্ট) দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।
পরীক্ষা শুরুর পর হাবিপ্রবির বিভিন্ন উপকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২২৬ জন তন্মধ্যে ১১৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং উপস্থিতির হার প্রায় শতকরা ৯৬ ভাগ।
প্রতিটি উপকেন্দ্র আমি ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন, গুচ্ছ পদ্ধতি অবশ্যই সুন্দর একটি ধারণা। এর মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট অনেকটা লাঘব হয়েছে। সামগ্রিকভাবে জাতির জন্য খুবই ভালো একটি পদক্ষেপ।
উল্লেখ্য, সি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হওয়ার মাধ্যমে এ বছর গুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২২ শেষ হলো। ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় গুলো নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com