মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

আটঘরিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা

প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৮৫ বার

পাবনার আটঘরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রাও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রাটি আটঘরিয়া কেন্দ্রীয় মাতৃ মন্দির থেকে বের হয়ে আটঘরিয়া বাজার প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যদেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন।

বিশেষ অতিথির বক্তব্যদেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

আটঘরিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও কাউন্সিল শ্রী নিরোদ কর্মকার নিরুর সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্ত (তদন্ত) মো. হাসান বশির, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য শ্রী নিখিল কুমার সাহা, আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. জাহিদুর ইসলাম মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, সাধারণ সম্পাদক গোলাম মওলানা পান্নু, পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. খাইরুল হাসান নাসিম, মোস্তাফিজুর রহমান মুরাদ, বঙ্গবন্ধু পুরস্কার প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক শ্রী অর্পন বানিয়াত।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নরেশ সরকার, পৌর কমিটির সহ-সভাপতি রনজিত সরকার, কার্তিক সরকার, মন্দিরের সহ-সভাপতি গৌতম সাহা, সুনিল মাষ্টার, লংক কুমার সহ অনেকেই জন্মাষ্টমীর শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com