সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ভূমি অফির্সাস কল্যাণ সমিতির স্মারকলিপি পেশ

সুনান বিন মাহবুব, পটুয়াথালী
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৯৪ বার

আগামি ১৫ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিত আদেশ প্রত্যাহার এবং আগামি ৩মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান ২দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার স্মারকলিপি পেশ করেছেন।

৬ জানুয়ারি(বৃহস্পতিবার) বেলা ১১টায় মাননীয় ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে জেলা প্রশাসকের মাধ্যেমে এই স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি গ্রহন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃ সেলিম খান, সদস্য সচিব মোঃ শাহজাহান শিকদারসহ বাংলাদেশ ভূমি অফির্সাস কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিত আদেশ প্রত্যাহার এবং আগামি ৩মাসের মধ্যে নব-নিয়োগ ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি প্রদান ২দফা দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com