বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠির প্রয়াত সাংবাদিক শ্যামল সরকারের স্বরন সভা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ২৭৪ বার

ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি, এটিএন বাংলা এবং এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি শ্যামল চন্দ্র সরকার (৬৫) গত ১০ ডিসেম্বর ঝালকাঠি টি এন্ড টি সড়কের নিজ বাসায় পরলোক গমন করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা এবং শোকসভা করেছে ঝালকাঠি প্রেসক্লাব।

শুক্রবার বিকেল ৪ টায় সংগঠন মিলনায়তনে শোকসভায় প্রয়াত সহকর্মীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন, সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, হেমায়েত উদ্দিন হিমু, মানিক রায়, দুলাল সাহা, মনোয়ার হোসেন খান, আককাস সিকদার, কে.এম সবুজ, শহিদুল আলম, শফিউল ইসলাম সৈকত।

এছাড়া প্রয়াতের রাজনৈতিক সহকর্মী কমনিষ্ট নেতা প্রশান্ত দাস হরি, পরিবারের সদস্য তরুন শীল, শিক্ষক সহকর্মী মিলন কুমার রায়। স্বরণ সভায় শ্যামল সরকারের স্ত্রী, একমাত্র কন্যাসহ পরিবারের অন্যান্য সদস্য ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

শোকসভার আলোচনা শেষে শ্যমল সরকারের স্ত্রী সন্ধ্যা রানী সরকারের হাতে প্রেস ক্লাবের কল্যাণ তহবিল থেকে ৫০ হাজার টাকার চেক তুলেদেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।

জীবদ্দশায় তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আফসার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে চাকুরী করেছেন।

সর্বশেষ পৌর এলাকার উদ্বোধন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ থেকে ২০১৮ সনে অবসরে যান।

তিনি মুক্তিযুদ্ধ গবেষক ছিলেন। “মুক্তিযুদ্ধে ঝালকাঠি” নামে তিনি একটি ইতিহাস পুস্তক লিখেছেন। ঝালকাঠি প্রেসক্লাব এবং টেলিভিশন সাংবাদিক সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com