বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩ দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় পর্যটকদের ভীড়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৮৪ বার

বৌদ্ধ পূর্নিমাসহ সরকারী ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। বুধবার বিকালে থেকেই কুয়াকাটায় এসকল পর্যটকের আগমন ঘটে। শনিবার বিকেল পর্যন্ত পর্যটকে মুখরিত থাকবে সমুদ্রসৈকত।

দেখা গেছে, নানা বয়সের হাজারো পর্যটক তীরে আছড়ে পড়া ঢেউয়ের তালে তালে নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। সমুদ্রের নোনা পানিতে গা ভাসিয়ে একটু প্রশান্তির পরশ নিচ্ছেন আগতরা। কেউ কেউ ওয়াটারবাইকে গভীর সমুদ্রে গিয়ে সৌন্দর্য উপভোগ করছে। কুয়াকাটার হোটেল মোটেলের ৮০-৯০ ভাগ কক্ষ বুকিং রয়েছে। কয়েকদিনে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগত পর্যটকরা সমুদ্রে ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকেই ঘুরছেন ওয়াটার বাইক, মোটরসাইকেল কিংবা ঘোড়ায়।

কুয়াকাটায় ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, বুধবার থেকে তাদের বেচাকেনা ভালো হচ্ছে। ঈদের চাইতে বেশি পর্যটক এসেছে এই কয়েকদিনে।

আবাসিক রনি হোটেলের ওয়ার্ড বয় আবু বক্কর বলেন, হোটেলের সব কক্ষ বুকিং রয়েছে। শনিবার বিকেল পর্যন্ত বুকিং থাকবে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ বলেন, তিনদিনের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com