মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশেকালে ৪ জনকে আটক করেছে বিজিবি

হিলি সংবাদদাতা
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ বার

হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আজ সোমবার দুপুরে সীমান্তের রায়ভাগ এলাকার সীমানা পিলার ২৮৬/১৬ এস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন,হাকিমপুর উপজেলার রায়ভাগ এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৫৭),সাতকুড়ি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ফারুক আলী (৩০),নওগাঁ জেলার ধামুরহাট থানার গোলাম মোস্তফার ছেলে মোতালেব (২৫) এবং মুহাড়াপাড়া এলাকার মমিনের ছেলে খোকন মিয়া (৩৮)।

 

বিকেলে বিষয়টি নিশ্চিত করে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুয়েল আলম জানান, ৪ জন বাংলাদেশী মাদকসহ বিভিন্ন পণ্য ভারত থেকে আনার উদ্দেশ্য ভারতে অবৈধভাবে প্রবেশ করছে গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের রায়ভাগ এলাকায় আড়ি পেতে থাকে এসময় তারা ভারতের দিকে হেঁটে যাবার সময় তাদেরকে থামার জন্য সংকেত দেওয়া হয় কিন্তু তারা বিজিবির উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে এসময় বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে সীমান্তের ০৩ গজ আগে থেকে তাদেরকে আটক করে।

 

পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হাকিমপুর থানায় মামলা দ্বারের করে তাদের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com