মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

হাবিপ্রবি বন্ধুসভার আয়োজনে তিনদিন ব্যাপী বইমেলার উদ্ভোধন 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৫ বার
ভাষার মাসে “জ্ঞানের আলোয় চেতনার জাগরণ” স্লোগানকে সামনে রেখে ধারাবাহিকভাবে এই বছরেও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভা আয়োজিত হলো একুশে বইমেলা ২০২২।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে এগারোটায় টিএসসিতে বইমেলার উদ্ভোদন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর এম. কামরুজ্জামান।
এসময় হাবিপ্রবি -র কোষাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ সহ প্রথম আলো বন্ধুসভা হাবিপ্রবি শাখার উপদেষ্টা, কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার (২৮ শে ফেব্রুয়ারি) থেকে ২রা মার্চ পর্যন্ত তিনদিন চলবে এই বইমেলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com