বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্ণারের যাত্রা শুরু

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সকল আবাসিক হলে ফাস্ট এইড কর্ণার চালু করা হয়েছে।
এরই অংশ হিসেবে আজ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সকল হলের হল সুপারগণের হাতে চিকিৎসা সামগ্রী (ওয়েট মেশিন, প্রেসার মাপা মেশিন, নেবুলাইজার, থার্মোমিটার, ব্যান্ডেজ, অক্সিমিটার) তুলে দেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, মেডিক্যাল সেন্টারের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার ডা. মোঃ আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই অতিমারির সময়ও হল খোলা রাখা হয়েছে। তাই এই সময়ে তাদের স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুরক্ষার জন্য ধাপে ধাপে আরও চিকিৎসা সামগ্রী বিতরণসহ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে।
সরকারি সকল বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি আহবান জানান এবং হলসুপারগণের প্রতি বিভিন্ন ধরণের দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com