বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে বিশ্ব মোল দিবস পালিত 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫২৮ বার
প্রতিবছর ২৩ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয় মোল দিবস। তারই ধারাবাহিকতায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে বিশ্ব মোল দিবস-২০২২।
বর্তমানে শিক্ষাক্ষেত্র ও গবেষণায় বহুল ব্যবহৃত অ্যাভোগেড্রো মানকে কেন্দ্র করে রসায়ন জগতে মোল ডে নামে একটি বিশেষ দিন সৃষ্টি হয়েছে। রসায়ন একটি কঠিনতম  সাবজেক্ট। রসায়নের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করে আনন্দময় করার জন্য বিশেষ এ দিনকে বেছে নিয়েছেন রসায়নবিদেরা।
মোল দিবস উদযাপন উপলক্ষে সোমবার(২৩ অক্টোবর) সকাল দশটায় রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা’র নেতৃত্বে বর্ণাঢ্য  র ্যালী বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক ড. বলরাম রায়, বিভাগের সিনিয়র শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. আতিকুল ইসলাম স্যার এবং ড. উত্তম কুমার সরকার।
এসময় বিভাগটির সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
র ্যালী শেষে অধ্যাপক ড. বলরাম রায় এবং অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বক্তব্য রাখেন।তারা বলেন, রসায়ন কঠিন সাবজেক্ট হলেও এর মধ্যে প্রশান্তি রয়েছে।  যারা রসায়ন বুঝতে পারে, তারা সবই পারে। তাই রসায়ন কে চর্চা করতে হবে।
এছাড়া মোল দিবস উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে হাবিপ্রবি রসায়ন বিভাগ। যার পুরো ব্যবস্থাপনায় ছিলো হাবিপ্রবি রসায়ন সমিতি।
উল্লেখ্য, দিবসটি পালনের দিনটি নির্ধারণ করা হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা মানের উপর ভিত্তি করে। অ্যাভোগ্যাড্রো সংখা বলতে বোঝায়  এক মোল পদার্থের কণার মধ্যে কতটি পরমাণু বা অণু রয়েছে। যার মান হলো ৬.০২×১০^২৩।
অ্যাভোগাড্রো সংখ্যার নামকরণ করা হয়েছে ১৯ শতকের ইতালীয় রসায়নবিদ আমাদিও আভোগাদ্রোর নামানুসারে। আমেরিকায়  অক্টোবর মাসের ২৩ তারিখে সকাল ৬.০২ থেকে সন্ধ্যা ৬.০২ পর্যন্ত পালিত হয়ে থাকে এ দিনটি । সময়টি এসেছে ৬.০২ থেকে আর দিন,মাসটি নির্ধারন করা হয়েছে ১০^২৩ থেকে অর্থাৎ ইংরেজি  ১০ম মাসের ২৩ তারিখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com