বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

হাতিয়ায় ‘এমভি ফুলতলা-১’ ডুবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৭৪৭ বার

সিমেন্ট শিল্পের কাঁচামাল নিয়ে ঢাকা যাওয়ার পথে হাতিয়া নতুন চ্যানেলের কাছে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি ফুলতলা-১’। আজ শনিবার (১০ জুলাই) সকালে নৌটের ৪ ও ৫ নম্বর পজিশনের মধ্যে তিন-চার দিন আগে ডুবে যাওয়া বলগেটের সঙ্গে লেগে দুর্ঘটনাকবলিত হয় লাইটারটি।

 

বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নবী আলম বলেন, বিআইডব্লিউটিএকে আমরা বার বার জানিয়েছি ডুবে যাওয়া বলগেটের স্থানে বয়া দিয়ে মার্কিং করার জন্য। যদি তা করা হতো তাহলে ফুলতলা ডুবতো না। ওই এলাকায় প্রতিদিন গড়ে একটি দুর্ঘটনা ঘটছে।

 

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন অফিসের সচিব এমএ রনি জানান, ফুলতলা-১ জাহাজের ১২ নাবিক এমভি আল মুত্তাকিন নামের একটি লাইটারেজ জাহাজে উঠতে সক্ষম হয়েছেন। ডুবে যাওয়া জাহাজের মালিক, এজেন্ট ও পণ্যের মালিকের নাম এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com