শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

স্বাধীনতার স্বাদ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে- আমু

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৪৩ বার

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সমাজের অসহায়, অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্যান্নোয়নসহ স্বাধীনতার স্বাদ সাধারণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

তিনি আজ রোববার (২ জানুয়ারী) ঝালকাঠিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজিত ‘জাতীয় সমাজসেবা দিবস’ এর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোহাম্মদ শাহ আলম।

সমাজসেবা অধিদফতরের উপপরিচালক শাহপার পারভীন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েতউদ্দিন হিমু বক্তৃতা করেন।

এছাড়া অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তরুন কর্মকার, দেশবাংলা ফাউন্ডেশন চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।

‘মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ প্রতিপাদ্যে, ঝালকাঠি সরকারি শিশু পরিবার মাঠে, জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনাসভা ছাড়াও, প্রতিবন্ধীদের পরিচয়পত্র প্রদান, ক্ষুদ্রঋণ বিতরণ, সমাজকর্মীও উপকারভোগীদের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আযোজন করা হয়।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা, শিক্ষক, প্রতিবন্ধী জনগোষ্ঠী ও তাদের স্বজনসহ বিশিষ্টব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com