মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সুবিধা বঞ্চিত শিশুদের পিঠা খাওয়ালো ধ্রুবতারা

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৫৪৪ বার

ঝালকাঠিতে ৭০জন সুবিধা বঞ্চিত শিশুকে পিঠা খাওয়ালো একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। নানান রকমের পিঠা খেতে পেরে খুশি শিশুরাও।

সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি শাখা কর্তৃক ভিন্নধর্মী এই আয়োজনটি করা হয়।

বুধবার বিকেল ৪টায় ঝালকাঠি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আয়োজিত পিঠা উৎসবে অতিথি হয়ে যোগ দিয়েছিলেন সনাক সভাপতি ঝালকাঠি প্রেসসক্লাবের আজীবন সদস্য হেমায়েত উদ্দিন হিমু, নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন।

এছাড়া সংগঠনের উপদেষ্টা ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সমাজ সেবক হাসান মাহমুদ, কবি ও লেখন আলআমিন বাকলাই, সভাপতি পৌর কাউন্সিলর মো. হুমায়ুন কবির সাগর, সাধারন সম্পাদক মো. শাকিল হাওলাদার রনি উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত শিশুদের পিঠা খাইয়ে দেন।

নানান ধরনের পিঠার মধ্যে ছিলো পাটিসাপটা, ভাপা, ডিম পিঠা, পুলিপিঠা চিতই পিঠা, গোল্লাপিঠা বড়াপিঠা, বিস্কিটপিঠা, শবজি পাকোড়া।

ছোট্ট শিশু মইন হোসেন, মেহরাব, মুন্যা, শাওন, ইমনসহ অনেক শিশুরা ওদের নিজনিজ আনন্দের ভাগ করে নেন উপস্থিত সকলের সাথে।

সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার রনি বলেন, সুবিধা বঞ্চিত শিশুরা সাধারনত পিঠা খেতে পায়না। তাই ওদের জন্য আমাদের সংগঠনের এই আয়োজন। প্রতিবছর আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com