সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

সি ইউনিটের পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্রে ১২৮৮ জন পরীক্ষার্থী

মুরাদ হোসেন, হাবিপ্রবি, দিনাজপুর
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩২২ বার

পহেলা নভেম্বর (সোমবার ) সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি( জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে দেশের প্রায় ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

 

এদিন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( হাবিপ্রবি) কেন্দ্র থেকে অংশ নিবেন ১২৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক।

 

এরইমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রকার পূর্বপ্রস্তুতি শেষ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে করোনা মহামারির কারণে পরীক্ষার্থীদের মানতে হবে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি।

 

হাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ ফজলুল হক বলেন, ” জিএসটির ‘এ ‘ ও ‘ বি ‘ ইউনিটের ভর্তি পরীক্ষায় হাবিপ্রবি কেন্দ্র থেকে প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

 

তবে ‘সি ‘ ইউনিটের পরীক্ষায় হাবিপ্রবি থেকে মাত্র ১২৮৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ২০ টি কক্ষ ব্যবহার হবে “।

 

অন্যদিকে, ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ” আমরা ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। ভর্তি পরীক্ষা উপলক্ষে পুরো ক্যাম্পাস ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরার ( সিসিটিভি) আওতায় আনা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য স্টোলের ব্যবস্থা করা হয়েছে “।

 

পক্ষান্তরে, ভর্তি পরীক্ষা কমিটি জানায়, ” স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কক্ষগুলোতে আগে থেকেই হ্যান্ড-স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে “।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com