মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

জামালপুর ট্রাক চাপায় অটোরিক্সা চালক ও শিক্ষক সহ ৩ জন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার
ফাইল ফটো

জামালপুর শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় এলাকায় ট্রাক চাপায় অটোরিক্সা চালক ও শিক্ষক সহ ৩ জন নিহত। আহত ২ জন।

আজ   শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—মেলান্দহের কাপাশাহাটিয়ার এলাকায়  রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের  আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

স্থানীয়রা জানান, জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলো অটোরিকশা।

এ সময় পেছন থেকে জামালপুরমুখী আরেকটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই নিহত হয় অটোরিকশা চালক। আর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠনো হলে সেখানে দুইজনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মো. আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি আমরা।

একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুইজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ নিয়ে আসার জন্য কাজ চলছে।

ঘাতক ট্রাককে আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com