মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাম্মাম চাষে সফল কামরুজ্জামান জুয়েল

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩৫৭ বার

পুষ্টিগুনে ভরপুর মানুষের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখে ও পর্যাপ্ত পরিমাণ বিটা ক্যারোটিন ও প্রচুর পরিমাণ ভিটামিন সিও রয়েছে সাম্মাম ফলে। এটি মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল। আর এই ফল চাষ করে ব্যাপক সফলতার পাশাপাশি বাজীমাত করেছেন পটুয়াখালীর জেলার একজন কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান জুয়েল।

জানা গেছে, ঢাকা থেকে বীজ সংগ্রহ করে ৫ বিঘা জমিতে দুই জাতের সাম্মাম চাষ করে প্রায় ৩ টন ফল উৎপাদন করেছেন তিনি। ইন্টারনেটে সাম্মাম চাষের ভিডিও দেখে উৎসাহিত হয়ে এবং জেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে ও সহযোগীতায় এই ফলের চাষ শুরু করেন। পটুয়াখালী শহর থেকে ৭ কিলোমিটার দূরে আউলিয়াপুরে মরু অঞ্চলের ফল ‘সাম্মাম’ ফল চাষ করে অসম্ভবকে সম্ভব করেছেন কামরুজ্জামান জুয়েল। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা।

ইতিমধ্যে সাম্মাম এলাকার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এক জাতের সাম্মামের বাইরের অংশ সবুজ আর ভেতরে লাল। আরেক জাতের সাম্মামের বাইরের অংশ হলুদ আর ভেতরে লাল। তবে দুটি ফলই খেতে মিষ্টি, সুস্বাদু ও সুগন্ধযুক্ত। দেড় মাসের মধ্যেই গাছে ফল আসতে শুরু করে। তিন মাসের মধ্যেই পরিপক্ব হয় সাম্মাম। এ ফলটি জমির মাটির মধ্যে ও মাচা তৈরি করে চাষ করা যায়। এ ফল মানুষের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখে। পর্যাপ্ত পরিমাণ বিটা ক্যারোটিন রয়েছে, যা কমলার চেয়ে ২০ ভাগ বেশি। এ ছাড়া প্রচুর পরিমাণ ভিটামিন সিও আছে এই ফলে। আরো আছে পটাশিয়াম, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, ম্যালেনিয়াম প্রভৃতি।

কামরুজ্জামান জুয়েল বলেন, ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি ছিলো আমার একটি সখ আর এই শখ থেকেই অবসরে কৃষি কাজ করা। একেকটি সাম্মাম ফল দেড় থেকে দুই কেজির উপরে হয়।

পটুয়াখালী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা জানান, সাম্মাম ফলের তেমন একটা রোগ বালাই নেই, আর এ ফল গাছের সঠিক চাষাবাদ এবং নিয়মিত ফুলের পরাগায়ন হলে একেকটি গাছ থেকে বেশ কয়েকটি ফল উৎপাদন করা সম্ভব। আমরা সর্বাত্ত্বক সহযোগীতা করেছি সাম্মাম ফল উৎপাদনের জন্য।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com