রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ২৩৯ বার

সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ অক্টোবর) সকালে সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে ঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

 

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

 

বর্তমান পরিস্থিতিতে সারা দেশের অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা আলোচনায় উঠে আসে। তবে সাভার উপজেলায় সাম্প্রদায়িক কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না থাকায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়ে আরো সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।

 

অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাভার উপজেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার,সন্ত্রাসী, চাঁদাবাজি, কিশোর গ্যাং,মাদক মুক্ত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা ভাইরাস প্রতিরোধক টিকা দান কর্মসূচির কথাও মাসিক সভায় উল্লেখ করা হয়।

 

এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(ইন্টেলিজেন্স) জামাল সিকদার, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪) এর ডেপুটি এসিস্ট্যান্ট ডাইরেক্টর মো: জাফর আলী শেখ, সাভার হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: চান মিয়া, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, মানবাধিকার কর্মী সালাউদ্দিন খান নঈম, সাভার পৌরসভার কর নির্ধারক নুরুল ইসলাম খান স্বপন, সাভার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম,সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,বনগাও ইয়নিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ আলী, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com