বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

সাটুরিয়া ও সিংগাইর থেকে মাদকসহ চার মাদক কারবারি গ্রেফতার

কাউছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩০৭ বার

মানিকগঞ্জের সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় পৃথক অভিযানে আধা কেজি গাঁজা ও ২৫পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- পান্নু মোল্লা (৪৮), মোঃ সেলিম মিয়া ওরুফে সিলন (৩২), মোঃ জুয়েল রানা (৩৬) ও নিতাই কুমার সাহা (২৯)।

সোমবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় উপজেলায় পৃথক অভিযান চালানো হয়।

এসময় এসআই শংকর চন্দ্র সরকারের নেতৃত্বে সিংগাইরের কানাইনগর গ্রাম থেকে আধা কেজি গাজাসহ পান্নু মোল্লা ও গাঁজা বিক্রয়ে সহযোগী মো: সেলিম মিয়া ওরুফে সিলনকে গ্রেফতার করা হয়। অপরদিকে, এসআই মো: আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সাটুরিয়া থানার ভান্ডারী পাড়া থেকে ২৫ পিস ইয়াবাসহ জুয়েল রানা ও তার সহযোগী নিতাই কুমার সাহাকে গ্রেফতার করা হয়। পরে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com