রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

সাটুরিয়ায় স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার

কাওছার আহমেদ, মানিকগঞ্জ
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ বার
ফাইল ফটো

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সোনালি আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলায় হরগজ ইউনিয়নের শিমুলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সোনালী আক্তার ওই গ্রামের মোঃ আব্দুস ছালামের মেয়ে। সে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।

স্থানীয় ও পারিবারিকসুত্রে জানা যায়, মোবাইল ফোনে অতিরিক্ত গেমস খেলা ও বেশি সময় মোবাইলে কথা বলার বিষয় নিয়ে রবিবার বিকেলে সোনিয়ার মায়ের সাথে সোনিয়ার ঝগড়া হয়।

 

এ ঝগড়াকে কেন্দ্র করে রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com