বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শ্রীপুরে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

মোঃ রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৭০৫ বার
গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা গ্রাম থেকে এক নারী পোষাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলেয়া আইরিন (৩০), রংপুরের মিঠাপুকুর থানার তালতলা ভবানীপুর এলাকার আলমগীর হোসেনের মেয়ে। তার স্বামীর নাম উজ্জল মিয়া।
শ্রীপুর থানার এসআই মো. আরশাদ মিয়া জানান, দেড়বছর আগে আইরিন ও উজ্জলের বিয়ে হয়। প্রায় আট মাস আগে এ দম্পতি স্থানীয় গিলারচালা এলাকায় (গ্রেটওয়াল সিরামিক্স কারখানার পাশে) রতন মিয়ার বাড়ি ভাড়ায় ওঠেন। এখানে থেকে আইরিন একটি পোশাক কারখানায় অপারেটর পদে এবং স্বামী উজ্জল মিয়া গ্রেটওয়াল সিরামিক্স কারখানার লোডার পদে চাকুরি করেন।
বিয়ের বছর খানেক পর স্ত্রী জানতে পারে উজ্জলের আরেকজন স্ত্রী রয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দেয় এবং তাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য নানা বিষয়াদি নিয়ে কলহ লেগেই থাকতো। ঘটনার দিন শনিবার দুপুরেও তাদের মধ্যে কলহ হয়।
পরে শনিবার বিকেল সোয়া ৫টার দিকে প্রতিবেশিরা ঘরের ভেতরে খাটের উপর আইরিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।   পরে সন্ধ্যায় উদ্ধারের পর তার লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানান, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ম্বাসরোধ করে হত্যা করা হয়েছে।তবে ঘটনার পর থেকে স্বামী উজ্জল মিয়া  পলাতক।
নিহতের ফুফু রেহেনা আক্তার বলেন, অভিযুক্তের একাধিক স্ত্রী থাকার পরও তার ভাতিজীকে গত দেড় বছর পূর্বে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের পরিবারে নানা বিষয় নিয়ে কলহ দেখা দেয়। অভিযুক্ত মাঝে মধ্যেই তার ভাতিজিকে মারধর করতেন। এর পর তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক ভেঙ্গে পড়ার উপক্রম হয়। কিন্তু এর পূর্বেই তার ভাতিজির এমন পরিণতি হলো। তার ধারনা ঝগড়ার এক পর্যায়ে তার ভাতিজিকে হত্যা করেছে তার স্বামী উজ্জল মিয়া ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com