মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

শেরশাহ’ জুটি নাকি বিয়ের পিঁড়িতে বসছে!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বার

গুঞ্জন ছড়িয়েছে ‘শেরশাহ’ জুটি নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলছেন। শিগগিরই তাদের চার হাত এক হতে যাচ্ছে। তবে সিদ্ধার্থ-কিয়ারা কেউ নিজেদের সম্পর্ক প্রসঙ্গে এখনো মুখ খোলেননি।

 

১৯৯৯ সালে ভারতের কার্গিল যুদ্ধের অন্যতম বীর সেনা ক্যাপ্টেন বিক্রম বাত্রার ত্যাগ নিয়ে নির্মিত হয়েছে হিন্দি সিনেমা ‘শেরশাহ’। সিনেমাটির বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্র।

 

এতে জুটি বেঁধে তার সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী কিয়ারা আদবাণী। সিদ্ধার্থের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করেছে।

 

তবে কিয়ারা প্রসঙ্গে কিছু না জানালেও নিজের বিয়ে নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন সিদ্ধার্থ। তিনি বলেন, ‘আমি জানি না বিয়ে কবে, আমি তো জ্যোতিষি নই। কার সঙ্গে এটা বেশি জরুরি। যখন হবে, তখন সবাইকে জানাব। কোনো সময়সীমা তেমন নেই এবং বিয়েটা সঠিকভাবে হতে হবে।

 

বর্তমানে সিদ্ধার্থ ‘থ্যাঙ্ক গড’ এবং ‘মিশন মজনু’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। ‘মিশন মজনু’ সিনেমায় অভিনেতার বিপরীতে বলিউডে অভিষেক হচ্ছে রাশমিকা মান্দানার।

 

আর কিয়ারা অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে, এতে তার নায়ক কার্তিক আরিয়ান। এছাড়া শশাঙ্ক খাইতানের পরবর্তী সিনেমাতে ভিকি কৌশলের বিপরীতে দেখা যাবে কিয়ারাকে। আরও বেশকিছু সিনেমা রয়েছে ‘কবির সিং’খ্যাত এই নায়িকার হাতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com