মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

শেখ হাসিনার সরকার আর্থিকভাবে অস্বচ্ছলদের বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে- এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৫৯ বার

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা নিন’ শ্লোগানে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে লালমোহনে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মার্চ বিকাল ৫টায় লালমোহন উপজেলা অডিটোরিয়মে, ভোলা জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মহসিনুল হকের সভাপতিত্বে পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন রাস্ট্র দিয়েছে। তার অবর্তমানে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনার সরকারের আমলে বিচার ব্যবস্থাকে স্বাধীন করা হয়েছে।

যার কারনে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন এবং শেখ হাসিনার সরকার আর্থিকভাবে অস্বচ্ছলদের বিনামূল্যে আইনী সহায়তা দিচ্ছে।

পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন, ভোলা জেলার সিনিয়র সহকারী জজ ও ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এবং জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মো. খালিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক আমিন মোহাম্মদ নিপু, চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সানাউল হক, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল হক হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমূখ।

এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, পৌরসভার কাউন্সিলর, উপজেলার সকল সরকারি বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ অনান্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com