শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শীতের তীব্রতায় কাবু স্বল্প আয়ের মানুষ

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ বার

গত কয়েক দিন ধরে উপকুলীয় জেলা পটুয়াখালীতে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। হাঁড় কাঁপানো এই শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ঠান্ডা বাতাস আর তীব্র শীতে ভোগান্তি বাড়ছে এ অঞ্চলের মানুষের। ঠান্ডাজনিত রোগবালাই বাড়ছে। স্বল্প আয়ের মানুষ বিপাকে পড়েছেন। নদী তীরবর্তি মানুষের কষ্ট বেড়েছে আরো বেশি।

তীব্র শীতের প্রভাবে রিকশা-ভ্যান চালক, দিনমজুর, কৃষি শ্রমিকরা পথে ও মাঠে নেমে সামান্য কাজ করেই কাবু হয়ে পড়েছে।

পথশিশু সাইফুলসহ আরও অনেকে পটুয়াখালীর ঝাউতলা এলাকায় সন্ধার পর বাদাম বিক্রি করে আয় উপার্জন করে।

কিন্তু গত কয়েকদিন ধরে অত্র এলাকায় প্রচন্ড কুয়াশা পড়ছে। সেই সঙ্গে ঠান্ডা বাতাস বেড়ে যাওয়ায় ঝাউতলায় লোক সমাগম কমেছে।

তাই বেচাকেনা হচ্ছে না তাদের তেমন। এদিকে এসকল নিম্মআয়ের লোকজন অর্থের অভাবে শীতবস্ত্রও কিনতে পারছে না। কলাতলা এলাকার পিঠা বিক্রেতারা বলেন, শীতকালে আমাদের পিঠার দোকানে বেচাকেনা বৃদ্ধি পায়।

কিন্তু শীতের তীব্রতা সন্ধার পর বেশি বেড়ে যাওয়ায় মানুষ ঘর থেকে বাইরে কম বেড় হয়। এ কারণেই পিঠা বিক্রি কম হচ্ছে।

পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, কয়েকদিন তীব্র শীত অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস থেকে আরও বলা হয়েছে, দুপুরে একটু গরম আবহাওয়া থাকলেও রাতে এবং সকালে তীব্র শীত অনুভূত হবে।

শীতের এই দাপট চলবে আরো কয়েকদিন। এদিকে ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছে। মহাসড়কে বাড়ী যানবাহন চলাচলে বাড়তি সর্তকর্তা অবলম্বন করতে হচ্ছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছে।

পটুয়াখালী সশস্ত্র বাহিনী বোর্ডের সাবেক মেডিকেল অফিসার ডাঃ মিঠুন চন্দ্র হাওলাদার বলেছেন, ঠান্ডায় শিশুদের নিউমোনিয়া ও ডিপথেরিয়া রোগ বৃদ্ধি পায়।

এছাড়াও বয়স্কদের শ্বাসকষ্ট, অ্যাজমা, অ্যালার্জি, চর্মরোগ বৃদ্ধি পাবার সম্ভাবনা থাকে। এ সময় সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com