মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা রক্ষায় দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজামন্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সর্বমোট ২১২ টি পূজা মন্ডপের মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকল্পে উজিরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত উপজেলার অধিকাংশ মন্ডপ ঘুরে দেখেন।

তিনি পূজা মন্ডপে নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারির সাথে কথা বলেন। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য তিনি সকল মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনে কঠোর নির্দেশনা প্রদান করেন।

হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন এবং অন্যান্য সকল ধর্মাবলম্বীগণ সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন সার্থক ও সুন্দর করে তুলবেন – এই প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনীর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com