রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত

মোঃ ফরিদ উদ্দিন, ভোলা
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫৮২ বার

ভোলার লালমোহনে জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

 

বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা, পৌরসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৮ আগস্ট সকাল ১১ টায় লালমোহন উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আবদুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্স এ বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

 

তিনি তার বক্তব্যে বলেন, বাঙালির স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণা দানকারী ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব।

 

তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে প্রেরণার উৎস ছিলেন। পাকিস্তানি শাসকদের হাতে বঙ্গবন্ধু যখন বারবার কারাবন্দি জীবনযাপন করছিলেন, তখন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের কাছে ছুটে আসতেন বঙ্গবন্ধুর নির্দেশনা জানতে।

 

তিনি তাদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা পৌঁছে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগাতেন।

 

আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, এডভোকেট তোফাজ্জল হোসন, মোখলেছুর রহমান হাওলাদার, যুগ্মসম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্মআহবায়ক ইউছুপ মনজু, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীবসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামালীগের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com