মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

লালমোহনে করোনার টিকা কেন্দ্রের ভবনের রেলিং ভেঙ্গে আহত-১০

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৯৪ বার

ভোলার লালমোহনে কালমা ইউনিয়ন পরিষদের জরাজীর্ন ভবনের (টিকা কেন্দ্র) রেলিং ভেঙ্গে টিকা নিতে আসা দুই বৃদ্ধা মহিলাসহ ১০ জন আহত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, রিজিয়া বেগম (৭০) স্বামী- মৃত আবদুল জয়নাল, সীমা আক্তার (২৮) স্বামী-মোঃ রাসেল, পারুল বেগম ( ৬০) স্বামী – মোঃ রশিদ, ফরিদা ইয়ামিন (৫৬) স্বামী- আবুল কালাম, জুলেখা বিবি (৬০) স্বামী – মোঃ হারিছ মিয়া, মিনারা বেগম (৪৯) স্বামী-আবুল কাশেম, পারভিন বেগম(৪০) স্বামী নুরুল আমিন, রোকসানা বেগম (৩৬) স্বামী-মোঃ কামাল ও শাহানুর বেগম (৫০)।

আহতদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান। গুরুতর আহত ফরিদা ইয়াছমিনকে আশঙ্কা অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শনিবার করোনার গণটিকা নিতে আসছিলেন এলাকার নারী পুরুষ। এ সময় ইউপি ভবনের ২য় তলায় অবস্থানরত টিকা গৃহিতারা লোকজনের চাপে পড়ে রেলিং ভেঙ্গে যায়।

এতে দুই জন বৃদ্ধ মহিলাসহ ১০ জন আহত হন।

তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ সময় আতংক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে । লালামোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজারা এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com