শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নে অপরাধ বিরোধী সভা অনুষ্ঠিত

মো. ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২৬১ বার

ভোলার লালমোহন উপজেলাধীন রমাগঞ্জ ইউনিয়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে অপরাধ বিরোধী সভা অনুষ্ঠিত।

গত ২১ জুলাই ফেসবুকে ভাইরাল হওয়া একজন মানসিক প্রতিবন্ধী ছেলেকে মন্দিরের খুটির সাথে বেধে নির্যাতনের ঘটনায় সারাদেশে ব্যাপক ভাইরাল হয়েছে। উক্ত ঘটনায় ইতিমধ্যে লালমোহন থানায় নিয়মিত মামলা রুজু সহ ঘটনার মূল হোতা তাপস সহ ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখিত ঘটনাস্থলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং আইন শৃঙ্খলা রক্ষায় জনগণকে সচেতন করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক প্রতিনিধি নিয়ে লালমোহন থানার আয়োজনে অপরাধ বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ইমন, রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা। সভায় মানসিক প্রতিবন্ধী জয় চন্দ্র মিস্ত্রির চিকিৎসায় যথাযর্থ সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com