বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

লকডাউনের প্রথম দিনে লালমোহনে প্রশাসনের কঠোর অবস্থান

মোঃ ফরিদ উদ্দিন, লালমোহন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৭১৪ বার

মহামারি করোনার প্রকোপরোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে ভোলার লালমোহনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সর্বত্রই ফাঁকা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে। িঅবাধ চলাচলরোধে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম। একইসাথে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ’র নের্তৃত্বেও মাঠে নামে পুলিশ।

এদিকে লকডাউনের প্রথমদিনে অপ্রয়োজনে বাইরে বেরুনোর দায়ে ১৪ জনকে ৯হাজার ৯শত টাকা জরিমানা করা হয়। এর আগে গতকাল রাতে লালমোহন পৌর শহরে অভিযান চালিয়ে মাক্সবিহীন ৮ পথচারীদেরকে ৪হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা কার্যকর করতে সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার ইনচার্জসহ সবাই একযোগে মাঠে নেমেছিলো।

অকারণে রাস্তাঘাটে নামার কারণে পথচারী ও দোকানিকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। দোকাটপাট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি মাছ বাজার কে উন্মুক্ত স্থানে বসার ব্যবস্থা করে দিয়েছি। সর্বপরি আমরা রাস্তাঘাট ও মার্কেটসহ সর্বাত্মক লকডাউনের আওতায় আনতে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com