শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

রাজাপুরে সরকারি গাছ বিক্রি করলেন চেয়ারম্যান

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ২০৭ বার

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়া সরকারি বনায়নের গাছ বিক্রয় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

নিজামিয়া এলাকার মৃত আব্দুল ওয়াহেদের ছেলে গাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘৬ থেকে ৭ মাস আগে সুরু চেয়ারম্যানের কাছ থেকে আমি বেড়ীবাধের ১০ টি গাছ ক্রয় করছি।

 

২টি কেটে নেয়ার পর আমি অসুস্থ থাকায় বাকিগুলো কাটতে আসিনি। ২৫ নভেম্বর শুক্রবার এসে গাছগুলো কাটা শুরু করি।

 

শনিবার সকালে স্থানীয়রা এসে আমাকে জানান এগুলো সরকারি গাছ। তারপর আমি কাটা গাছ ফেলে রেখে চলে যাই এবং চেয়ারম্যানকে জানাই’।

 

বড়ইয়া এলাকার আশ্রব আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া বলেন, সুরু চেয়ারম্যান অনেক মাস আগে গাছ ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছে চল্লিশকাহনিয়া বেড়ীবাদ এলাকার বেশ কিছু গাছ বিক্রি করেছে।

 

ঐ সময় জাহাঙ্গীর কিছু গাছ কর্তন করেও নিয়ে গেছে। বাকি গাছগুলো জাহাঙ্গীর তার এক সহযোগীকে নিয়ে গত শুক্রবার থেকে কর্তন করা শুরু করে ।

 

স্থানীয়দের বাধায় গাছকাটা বন্ধ করে চলেযায় জাহাঙ্গীর।

 

সামাজিক বনায়নের সুবিধাভোগীদের সভাপতি মো. মহারাজ হোসেন বলেন, কর্তন করা আকাশমনি গাছ চল্লিশকাহনিয়া সরকারি বনায়নের।

 

গাছ কাটা বা বিক্রিকরার এখতিয়ার নাই চেয়ারম্যানের। বিষয়টি আমি বন বিভাগকে জানিয়েছি।

 

রাজাপুর উপজেলা বন বিভাগ সরকারী গাছ বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন। এই উপজেলার বন কর্মকর্তা মো. আলমগীর হোসেন খান বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে কর্তন করা ২টি গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

অভিযুক্ত চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন সুরু মিয়া গাছের মালিক দাবী করে আনন্দবার্তা’কে বলেন, ‘ জায়গাও আমার এবং গাছও আমার। কর্তন করা আকাশমনি গাছ আমি রোপন করেছিলাম।

 

গত ছয়-সাত মাস আগে গাছ গুলো বিক্রয় করেছি’।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com