শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

রক্তদানের অপেক্ষায় লালমোহন এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৭৪ বার

ভোলার লালমোহনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২২ এর আয়োজন করা হয়।

রবিবার (২৩ জানুয়ারি) সকালে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো: এনায়েত হোসেন প্রমূখ।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা মো: ওমর সিরাজী, মো:শামীম রেজা, সভাপতি মো:ফিরোজ, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন ইমনসহ অনান্য সদস্যরা।

আলোচনায় বক্তরা স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানের অপেক্ষায় লালমোহন’ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে সংগঠনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংগঠনটি তাদের নিজেদের কার্যক্রম আরো গতিশীল করে মানুষের উন্নয়নে সামনের দিকে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্বেচ্ছাসেবীদের কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com