শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

যুদ্ধবিমান উড়িয়ে ইতিহাস গড়লেন বাবা-মেয়ে

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩৪৫ বার

ইতিহাস গড়লেন বাবা-মেয়ে। ভারতের সামরিক ইতিহাসে প্রথমবার বাবা-মেয়ে জুটি হিসেবে নির্দিষ্ট ফর্মেশনে যুদ্ধবিমান উড়িয়েছেন বিমান বাহিনীর কমান্ডার সঞ্জয় শর্মা ও মেয়ে ফ্লাইয়িং অফিসার অনন্যা শর্মা।

মঙ্গলবার দিল্লি ডিফেন্স রিভিও তাদের টুইটার একাউন্টে বাবা-মেয়ের যুগল ছবি পোস্ট করে তাদের অভিনন্দন জানায়।

ছবির ক্যাপশনে লেখা হয়, আপনি যে কোনো সময় তরুণ হতে পারেন। বাবা কমান্ডার সঞ্জয় শর্মা ও মেয়ে ফ্লাইয়িং অফিসার অনন্যা শর্মা জুটি বেধে যুদ্ধবিমান উড়িয়েছেন। বিদার বিমানঘাঁটি থেকে হক এজেটি ইয়ার ফর্মেশনটি তারা উড়িয়েছেন।

গত ৩০ মে বাবা এবং মেয়ের ফাইটার পাইলট জুটি সেই ইতিহাস গড়ে। কর্ণাটকের বিদার বিমানঘাঁটিতে ব্রিটিশ হক-১৩২ অ্যাভভান্সড জেট ট্রেনার্স বিমানের ফর্মেশনে উড়িয়েছেন সঞ্জয় শর্মা ও মেয়ে অনন্যা শর্মা। কিন্তু সেই ঐতিহাসিক ঘটনা এক মাসেরও বেশি লাইমলাইটের আড়ালে ছিল। অবশেষে গতকাল মঙ্গলবার বাবা এবং মেয়ের ছবি ছড়িয়ে পড়ে। যে ঘটনাকে নিজের ‘জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন’ বলে উল্লেখ করেছেন  কমান্ডার সঞ্জয় শর্মা।

ভারতের সামরিক ইতিহাসে ফর্মেশনে বাবা এবং ছেলের যুদ্ধবিমান উড়ানো একাধিক নজির আছে। কিন্তু বাবা এবং মেয়ের ক্ষেত্রে এতদিন সেই শূন্যস্থান ছিল। বিমান বাহিনীর যুদ্ধবিমানে পাইলট হিসেবে নারীদের অন্তর্ভুক্তিতে ছাড়পত্র দেওয়ার সাত বছর পর সেই শূন্যস্থান পূরণ হলো।

নাম গোপন রাখার শর্তে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত বছর ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট হিসেবে যোগ দেন অনন্যা। তার বাবা ১৯৮৯ সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com