বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

যশোরে ১০৭ মেডিকেল ও নাসিং শিক্ষার্থীকে টিকাপ্রদান

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৯০৬ বার

যশোরে চীনের সিনোফার্ম টিকা প্রদান শুরু হয়েছে। প্রথম দিনে ১০৭ জন মেডিকেল ও নাসিং শিক্ষার্থীদের এই টিকাপ্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথমদিনে ১০৭ জনকে টিকা প্রদান করা হয়েছে।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর জেলার জন্য ১২ হাজার ডোজ টিকা এসেছে। প্রথম দিনে মেডিকেল ও নাসিং শিক্ষার্থীরা ১০৭ এই টিকা গ্রহণ করেছে। শিক্ষার্থীরা ছাড়া আরো কয়েকটি ক্যাটাগরির মানুষ চীনের পাঠানো সিনোফার্মের এই টিকা নিতে পারবে।

যশোর মেডিকেল কলেজ শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমে কর্যক্রম শুরু হয়েছে। এদিন দুপুর ২টা পর্যন্ত ১০৭ জন শিক্ষার্থীকে করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে ২০ জন ছেলে ও ৮৭ জন মেয়ে।

এদিনে জেলায় আরো ২২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে পিসিআর ল্যাব থেকে দেওয়া ফলাফলে ৪২০ জনের নমুনায় ১৬৩ টি পজেটিভ। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ৪১৩ নমুনায় ১৬৩ জন ও খুলনা ল্যাবে সাত জনের নমুনায় সবগুলো নেগেটিভ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৪৯ নমুনায় ৬০ জনের নমুনা পজিটিভ এসেছে।

 

এদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৪০ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৭৫ জন। মৃত্যুবরণ করেছেন ১০৪ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com