শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

যশোরে শনাক্ত ছাড়ালো সাড়ে ১৩ হাজার একদিনে ১৬ মৃত্যু

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৮৮৮ বার

যশোরে করোনা সংক্রমনের ভয়াবহতা বেড়েই চলেছে। করোনা প্রতিরোধে কঠোর বিধিনিষেধ চলমান। এর মধ্যেও থেমে নেই শনাক্ত সংখ্যা ও মৃত্যু। সোমবারের (৫ জুন) সর্বশেষ ফলাফলে জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে।

 

এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৭৫ জনের মৃত্যু হয়েছে। এদিনে জেলায় জেলায় আরো ১৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত সংখ্যা ১৩ হাজার ৫১৮ জন।

 

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, সোমবার জেলায় ১৮৬ জন করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন আরো ছয়জন। এখন পর্যন্ত জেলায় মোট শনাক্ত সংখ্যা ১৩ হাজার ৫১৮ জন। মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন। এদিনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন।

 

২৪ ঘন্টায় করোনা শনাক্তদের মধ্যে, যশোর সদরে ১২৪ জন, কেশবপুওে ২১ জন, ঝিকরগাছায় ৩৭ জন, অভয়নগরে ৩১ জন, মনিরামপুরে ১৯ জন, বাঘারপাড়ায় দশজন, শার্শায় ২১ জন ও চৌগাছায় ২৩ জন।

 

যশোর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় হাসপাতালের রেড জোনে ভর্তি হয়েছেন ৩৩ জন, বিদায় নিয়েছেন ২৮ জন। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৬ জন। এছাড়া এদিনে মৃত্যু হয়েছে ছয়জনের। মৃতরা হলেন, নড়াইল লোহাগড়া এলাকার ফিরোজা বেগম (৭৫), যশোরের মনিরামপু উপজেলার কাশিমপুর গ্রামের মর্জিনা (৫৫), যশোরের শার্শা এলাকার মমতাজ (৬০), ঝিনাইদহের মহেশপুর উপজেলার দূর্গাপুর এলাকার রাবেয়া (৫০), যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মঞ্জুরা (৬০) ও যশোরের মনিরামপুর এলাকার খাইরুন নেছা (৪৫)।

 

হাসপাতালের ইয়োলো জোনে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৩ জন, বিদায় নিয়েছেন ৬২ জন। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৬ জন। এছাড়া এদিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com