মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল আজও ১২ জনের মৃত্যু

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৭১১ বার
ফাইল ছবি

যশোরে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বুধবার সর্বশেষ ফলাফল অনুযায়ী করোনা আক্রন্ত ও উপসর্গ নিয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। করোনায় এপর্যন্ত জেলায় ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিনে আরো ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত সংখ্যা ১২ হাজার ৬৬২ জন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বুধবার রেড জোনে অবস্থান করছেন ৯৯ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৪ জন। এছাড়া বিদায় নিয়েছেন ১৬ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে। ইয়োলো জোনে অবস্থান করছেন ৫০ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৯ জন। এছাড়া বিদায় নিয়েছেন ৭৫ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় নয়জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, বুধবার আমাদের কাছে আসা ফলাফল অনুযায়ী একদিনে ৭৬১ টি নমুনা পরীক্ষা করে ২৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ৫০৫ নমুনায় ২০৫ জন, খুলনা ল্যাবে ছয়জনের নমুনা পরীক্ষা কওে একটি পজিটিভ, জিনি এক্সপার্ট পরীক্ষায় নয় নমুনায় সাতটি পজিটিভ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ২৪১ নমুনায় ৮৪ জনের নমুনা পজিটিভ এসেছে।

এদের মধ্যে যশোরের সদর উপজেলায় ২০২ জন, কেশবপুরে ১০ জন, ঝিকরগাছায় ১৮ জন, অভয়নগরে নয়জন, মনিরামপুরে ১৮ জন, বাঘারপাড়ায় আটজন, শার্শায় আটজন ও চৌগাছায় আটজন। এপর্যন্ত মোট শনাক্ত সংখ্যা ১২ হাজার ৬৬২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৪৬৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯৯ জন। এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪৫ জন।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ২০ জুন রোববার ৩১৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৯১ জন। যার শতকরা শনাক্ত ২৯ জন। ২১ জুন সোমবার ৭০৭ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৭৭ জন। যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক দুই জন। ২২ জুন মঙ্গলবার ৬৯২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৭২ জন। যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক তিন জন। ২৩ জুন বুধবার ৪৩৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১০৯ জন। যার শতকরা শনাক্ত ২৫ জন।

২৪ জুন বৃহস্পতিবার ৪৩২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৬৬ জন। যার শতকরা শনাক্ত ৩৮ দশমিক পাঁচ জন। ২৫ জুন শুক্রবার ৬০১ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৩৭০ জন। যার শতকরা শনাক্ত ৬১ দশমিক পাঁচ জন। ২৬ জুন শনিবার এক হাজার ১৫৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৫৪৮ জন। যার শতকরা শনাক্ত ৪৭ দশমিক পাঁচ জন।

২৭ জুন রোববার ৩৮৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১১৯ জন। যার শতকরা শনাক্ত ৩১ জন। ২৮ জুন সোমবার ৯৫৬ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৪৬৬ জন। যার শতকরা শনাক্ত ৪৯ জন। ২৯ জুন মঙ্গলবার ৭৩৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৩০২ জন। যার শতকরা শনাক্ত ৪১ দশমিক দুই জন। ৩০ জুন বুধবার ৭৬১ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৯৭ জন। যার শতকরা শনাক্ত ৩৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com