মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে করোনা রোগীর পাশে সাজেদা ফাউন্ডেশন

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৬৯৯ বার

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি কোভিড-১৯ রোগীদের বিনামূল্যে সেবা দিবে বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার ১৭ জুন থেকে চিকিৎসক, সেবিকাসহ ৪৮ জনের মেডিকেল টিম নিয়ে হাসপাতালের স্টাফদের পাশাপাশি কাজ করবে প্রতিষ্ঠানটি। দুই মাসের চুক্তিতে সাজেদা ফাউন্ডেশনকে হাসপাতালে কাজ করা অনুমতি প্রদান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকেরও এ বিষয়ে অনুমতি নেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র মতে, যশোরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। স্বল্পসংখ্যক জনবল দিয়ে কোভিড-১৯ রোগীদের সেবা দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ হিমসিম খাচ্ছিলেন। বিষয়টি ঢাকার গুলশান এলাকার বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানতে পারলে তারা হাসপাতালে চিকিৎসার জন্য আগ্রহ প্রদান করেন।
যশোর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, গত আট জুন ঢাকা সাজেদা ফাউন্ডেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদ ফিজ্জা কবির যশোর জেনারেল হাসপাতালের কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সহযোগিতার জন্য আবেদন করেন। সেই আবেদন পেয়ে যশোরের জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ কমিটির সাথে আলোচনা করা হয়।
করোনা প্রতিরোধ কমিটি সাজেদা ফাউন্ডেশনকে সাধুবাদ জানায়। এক পর্যায়ে হাসপাতাল ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে চুক্তি সম্পন্ন হয়। একই সময়ে জেনারেল হাসপাতাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমতির জন্য চিঠি দেয়া হয়। ১৫ জুন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মতির চিঠি যশোরে আসে। এজন্য তাদের সংগঠনের পক্ষ থেকে ১০ জন মেডিকেল অফিসার, ১২ জন সেবিকা, প্যারামেডিকেল নার্স ৮ জন, ওয়ার্ড বয় ও আয়া ১২ জন, এডমিন স্টাফ ৪ জন, এক্সেরে ও অন্যান্য টেকনিশিয়ান দুইজনের একটি টিম হাসপাতালের স্টাফদের পাশাপাশি কোভিড-১৯ ওয়ার্ডে ও আইসিইউতে কাজ করবেন।
এছাড়া তারা হাসপাতালের মেশিনারিজের পাশাপাশি আটটি কার্ডিয়াক মনিটর, ছয়টি এইচএফএনসি মেডিসিন, দুইটি ল্যারিঙ্গোকোপি, তিনটি বিআই পোপ, সি-পোপ, ২০টি বড় অক্সিজেন সিলিন্ডার, ২০টি ছোট অক্সিজেন সিলিন্ডার, ৮টি পাল্স ওক্সিমিটার ও মনিটার, পোর্টেবল এক্সেরে, ইসিজি মেশিনসহ ২৭ প্রকার মেশিনারিজ সরবরাহ করবে।
তিনি আরো জানান, দুই মাসের জন্য সংস্থার সাথে চুক্তি হলেও প্রয়োজনে চুক্তির মেয়াদ আরো বাড়তে পারে। এছাড়া হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের যে স্টাফ কাজ করবেন তারা শহরের আরআরএফ ফাউন্ডেশনের আবাসিকে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com