শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

যশোরে করোনায় শনাক্ত কমে ২৫ শতাংশে

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৬৮৮ বার

যশোরে শুক্রবারের সর্বশেষ তথ্যে গত ২৪ ঘন্টায় ৯৩৪ জনের নমুনা পরীক্ষা করে আরো ২৩৪ জন শনাক্ত হয়েছেন। যার শতকরা হার ২৫ শতাংশ। মোট শনাক্ত ১৬ হাজার ৭৩৫ জন। করোনা আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৫৩ জন। এছাড়া একই দিনে উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন জানান, শুক্রবার রেড জোনে অবস্থান করছেন ১৫৩ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। বিদায় নিয়েছেন ৩১ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে। ইয়োলো জোনে অবস্থান করছেন ৪৭ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৮ জন। বিদায় নিয়েছেন ৩২ জন। এর মধ্যে ওয়ার্ডে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে।

 

সিভিল সার্জন অফিসের মেডিকেল আফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, শুক্রবার আমাদের কাছে আসা ফলাফলে গত ২৪ ঘন্টায় জেলায় ৯৩৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩৪ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে ৫৮৪ নমুনায় ১৫৭ জন, জিনি এক্সপার্ট পরীক্ষায় ১১ জনের নমুনায় দুইজন ও যশোর সদর হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৩৩৯ নমুনায় ৭৫ জন শনাক্ত হয়েছে।

 

জেলায় এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১৬ হাজার ৭৩৫ জন। মোট মৃত্যু সংখ্যা ২২৫৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন নয় হাজার ৭৮২ জন। আজ হাসপাতালে চিকিৎসাধিন আছে ১৫৩ জন। ২৪ ঘন্টায় শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১৩৩ জন, কেশবপুরে সাতজন, ঝিকরগাছায় ২৮ জন, অভয়নগরে ১৬ জন, মনিরামপুর ১৪ জন, বাঘারপাড়ায় সাতজন, শার্শায় ১১ জন, চৌগাছায় ১৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com