মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে করোনায় আরো পাঁচ মৃত্যু, শনাক্ত ১৬৬

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৭১৮ বার

যশোরে গত ২৪ ঘন্টায় আরো ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত সংখ্যা দশ হাজার ৩৯৭ জন। এছাড়া একদিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু সংখ্যা দাড়ালো ১১৯ জনে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, রেড জোনে অবস্থান করছেন ৮৯ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। এছাড়া বিদায় নিয়েছেন ১৭ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। ইয়োলো জোনে অবস্থান করছেন ৫২ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৪১ জন। এছাড়া বিদায় নিয়েছেন ৩৭ জন। এই ওয়ার্ডে ২৪ ঘন্টায় চারজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, বৃহস্পতিবার আমাদের কাছে আসা ফলাফল অনুযায়ী একদিনে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে পিসিআর ল্যাব থেকে দেওয়া ফলাফলে ২৭৭ জনের নমুনায় ১১৬ টি পজিটিভ। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ১৬৮ নমুনায় ৬১ জন , সাতক্ষিরা ল্যাবে ১০২ নমুনায় ৫৫ জন ও খুলনা ল্যাবে সাত জনের নমুনায় সবগুলো নেগেটিভ।

 

এছাড়া যশোর জেনারেল হাসপাতালের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৫৫ নমুনায় ৫০ জনের নমুনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৮৮৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৯ জন। এপর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১১৯ জন।

 

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ১২ জুন শনিবার ২০৬ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৬১ জন। যার শতকরা শনাক্ত ৩০ জন। ১৩ জুন রোববার ৪০৩ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৫০ জন। যার শতকরা শনাক্ত ৩৭ দশমিক তিন জন। ১৪ জুন সোমবার ২৫২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৯২ জন।

 

যার শতকরা শনাক্ত ৩৬ দশমিক পাঁচ জন। ১৫ জুন মঙ্গলবার ৫১১ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৩৫ জন। যার শতকরা শনাক্ত ৪৬ জন। ১৬ জুন বুধবার ৪০৯ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২০৬ জন। যার শতকরা শনাক্ত ৫০ দশমিক চার জন। ১৭ জুন বৃহস্পতিবার ৪৬৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৯৪ জন। যার শতকরা শনাক্ত ৪২ জন।

 

১৮ জুন শুক্রবার ৫৫৮ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৪৭ জন। যার শতকরা শনাক্ত ৪৪ দশমিক তিন জন। ১৯ জুন শনিবার ৫৫৯ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২২৩ জন। যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক দুই জন। ২০ জুন রোববার ৩১৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৯১ জন। যার শতকরা শনাক্ত ২৯ জন। ২১ জুন সোমবার ৭০৭ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৭৭ জন।

 

যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক দুই জন। ২২ জুন মঙ্গলবার ৬৯২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৭২ জন। যার শতকরা শনাক্ত ৩৯ দশমিক তিন জন। ২৩ জুন বুধবার ৪৩৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১০৯ জন। যার শতকরা শনাক্ত ২৫ জন। ২৪ জুন বৃহস্পতিবার ৪৩২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৬৬ জন। যার শতকরা শনাক্ত ৩৮ দশমিক পাঁচ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com