মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

যশোরে একদিনে রেকর্ড সংখ্যক শনাক্ত, মৃত্যু ৩, শনাক্ত ২৩৫

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৭১৪ বার
ফাইল ছবি

যশোরে করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় জেলায় রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে। এদিনে ৫১১ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ২৩৫ জন। এছাড়া এদিনে মৃত্যুবরণ করেছেন আরো তিনজন। এনিয়ে মৃত্যু সংখ্যা দাড়ালো ৯৬ জনে। মোট শনাক্ত সংখ্যা দাড়ালো আট হাজার ৫৬৩ জন।

মৃতরা হলেন, যশোরের কেশবপুরের আবুল হোসেন, শহরের রেলগেট এলাকার মনোয়ারা (৬৫) ও শার্শা উপজেলার কাশিয়ানী এলাকার মরিয়ম (৪)। হাসপাতাল সূত্রে জানা যায়, মনোয়ারা ও মরিয়ম করোনা সন্দেহবাজন হিসাবে ইয়োলো জোনে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া আবুল হোসেন রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, মঙ্গলবার আমাদের কাছে আসা ফলাফল অনুযায়ী একদিনে ২৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে পিসিআর ল্যাব থেকে দেওয়া ফলাফলে ৪৩০ জনের নমুনায় ২০৬ টি পজেটিভ। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ৪২৩ নমুনায় ২০৬ জন ও খুলনা ল্যাবে সাত জনের নমুনায় সবগুলো নেগেটিভ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৮১ নমুনায় ২৯ জনের পজেটিভ এসেছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৭০০ জন। মৃত্যুবরণ করেছেন ৯৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৭৫ জন।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, রোববার জেলায় ৩৬৬ জনের নমুনার ফলাফলে ১০৫ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। যার শতকরা শনাক্ত ৩০ জন। সেমবার ৩১৩ নমুনায় শনাক্তের সংখ্যা ১০৪ জন। যার শতকরা শনাক্ত ৩৩ জন। মঙ্গলবার ২৯৯ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১২২ জন। যার শতকরা শনাক্ত ৪১ জন।

বুধবার ৪২১ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৫২ জন। যার শতকরা শনাক্ত ৩৬ জন। বৃহস্পতিবার ৪৪৬ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৯৪ জন। যার শতকরা শনাক্ত ৪৩.৫ জন। শুক্রবার ২৮৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৭৮ জন। যার শতকরা শনাক্ত ২৭ জন। শনিবার ২০৬ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৬১ জন।

যার শতকরা শনাক্ত ৩০ জন। ১৩ জুন রোববার ৪০৩ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৫০ জন। যার শতকরা শনাক্ত ৩৭.৩ জন। ১৪ জুন সোমবার ২৫২ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৯২ জন। যার শতকরা শনাক্ত ৩৬.৫ জন। ১৫ জুন মঙ্গলবার ৫১১ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ২৩৫ জন। যার শতকরা শনাক্ত ৪৬ জন

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com