মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যশোরে আরো দেড়শ করোনা শনাক্ত

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৭৬২ বার

যশোরে করোনার সংক্রমন যেন কমছেই না। রোববারের দেওয়া ফলাফলে আরো ১৫০ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা আট হাজার ২৩৬ জন। এপর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৫৫৫ জনের।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ রনি জানান, রোববার আমাদের কাছে আসা ফলাফল অনুযায়ী একদিনে ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোরে পিসিআর ল্যাব থেকে দেওয়া ফলাফলে ৩৪১ জনের নমুনায় ১১৮ টি পজেটিভ। এর মধ্যে যবিপ্রবি ল্যাবে ৩৩০ নমুনায় ১১৪ জন ও খুলনা ল্যাবে ১১ জনের নমুনায় চারটি নমুনা পজেটিভ। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ৬২ নমুনায় ৩২ জনের পজেটিভ এসেছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৬৭৯ জন। মৃত্যুবরণ করেছেন ৮৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬৩ জন।

যশোর জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন রোগী ৬৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৩ জন ও ছাড়পত্র পেয়েছেন ১৪ জন। এছাড়া মোট চিকিৎসাধীন রোগীর মধ্যে ভারতফেরত রয়েছেন ২৫ জন। এপর্যন্ত ফারতফেরত চিকিৎসা নিয়েছেন মোট ৭০ জন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। হাসপাতালে ইয়োলো জোনে চিকিৎসাধীন আছেন ৪০ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ২৪ জন ও ছাড়পত্র পেয়েছেন ৩৭ জন।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, ৬ জুন রোববার জেলায় ৩৬৬ জনের নমুনার ফলাফলে ১০৫ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। যার শতকরা শনাক্ত ৩০ জন। সেমবার ৩১৩ নমুনায় শনাক্তের সংখ্যা ১০৪ জন। যার শতকরা শনাক্ত ৩৩ জন। মঙ্গলবার ২৯৯ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১২২ জন। যার শতকরা শনাক্ত ৪১ জন। বুধবার ৪২১ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৫২ জন। যার শতকরা শনাক্ত ৩৬ জন।

বৃহস্পতিবার ৪৪৬ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৯৪ জন। যার শতকরা শনাক্ত ৪৩.৫ জন। শুক্রবার ২৮৪ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৭৮ জন। যার শতকরা শনাক্ত ২৭ জন। শনিবার ২০৬ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ৬১ জন। যার শতকরা শনাক্ত ৩০ জন। ১৩ জুন রোববার ৪০৩ জনের নমুনার ফলাফলে শনাক্ত সংখ্যা ১৫০ জন। যার শতকরা শনাক্ত ৩৭.৩ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com