শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

যবিপ্রবির জিনোম সেন্টারকে মৈত্রীর ‘কেএন-৯৫ মাস্ক’ প্রদান

মো. জিল্লুর রহমান, যশোর
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৭১১ বার
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সুক্ষ জীবাণু প্রতিরোধী ৩০০টি উন্নত মানের কেএন-৯৫ মাস্ক প্রদান করেছে যশোরের ‘মৈত্রী মানবিক সহায়ক কমিটি’। (২৮ জুন) সোমবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের হাতে এ মাস্ক তুলে দেন মৈত্রী মানবিক সহায়ক কমিটির নেতৃবৃন্দ।
যবিপ্রবির জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক প্রদান করায় মৈত্রী মানবিক সহায়ক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানান যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে করোনা পরীক্ষা শুরুর পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ করোনা পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার নানা উপকরণ দিয়ে জিনোম সেন্টারের পাশে দাঁড়িয়েছেন। জাতির এই ক্রান্তিকালে আপনাদের এ সহায়তা সত্যি প্রশংসনীয়।
আমি মৈত্রী মানবিক সহায়ক কমিটির সকল সদস্যকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, মৈত্রী মানবিক সহায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সদস্য সচিব মামুনুর রশীদ, সদস্য শাহাবুদ্দিন আলম, এস এম তৌহিদুর রহমান, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com