মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

ময়মনসিংহে বন্যাদুর্গত ২৪১টি পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৬৬৯ বার

সম্প্রতি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় ফ্ল্যাশ ফ্লাড হয়। হঠাৎ এই বন্যায় গৃহহীন হয়ে বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বেশ কিছু পরিবার। শনিবার (৩ জুলাই) তারিখে বন্যা আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ২৪১টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

 

প্রত্যেক পরিবারের মাঝে এ সময় চাল, ডাল, তেল, লবণ, সাবান ও আলু বিতরণ করা হয়৷ এছাড়াও তাদের স্বাস্থ্যসেবা নিশ্চত করতে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এবং নিরাপদ পানি ব্যবস্থা করার জন্য জনস্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

 

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোর হাতে ত্রাণ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক। এ সময় উভয় উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ, পৌর মেয়রগণ উপস্থিত ছিলেন।

 

 

এ ছাড়াও ত্রাণ বিতরণের সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীগণ এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক জানান জেলা প্রশাসন ময়মনসিংহের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপহারস্বরুপ আরও ২,০০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com