মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে নিখোঁজের ৪ দিন পরে বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ উদ্ধার

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৭২৪ বার

ময়মনসিংহের গৌরীপুরের নিখোঁজের ৪ দিন পর আঃ মজিদ (৫০) এর লাশ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায় নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার লিপসা হাওরে।

 

বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকালে এ লাশ উদ্ধার করে লিপসা ফাঁড়ির পুলিশ। সোমবার (২ আগস্ট) খালিয়াজুড়ি থানার আড়ারকান্দি গ্রাম থেকে ধান কিনতে যায় আব্দুল মজিদ মদন উপজেলার উচিতপুর এলাকায় হ্যান্ডট্রলী রেখে খালিয়াজুড়ি থানার আড়ারকান্দি গ্রামে ট্রলারে করে যান তিনি।

 

ট্রলার থেকে নামার পর রাত ৮টায় তার মুঠোফোনে পরিবারের সাথে সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কোন সন্ধান না পেয়ে বুধবার খালিয়াজুড়ি থানায় জিডি করার পর লিপসা পুলিশ ফাঁড়ি তদন্ত শুরু করে।

 

অবশেষে লিপসা হাওড় থেকে বস্তাবন্দি অবস্থায় তার লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। গৌরীপুরের ধান ব্যবসায়ী এমদাদুল হক আঃ মজিদের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, ধান কেনার জন্য তার সাথে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ছিলো।

 

এবিষয়ে লিপসা পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই হানিফ উদ্দিন জানান, নিখোঁজের পর থেকেই পুলিশ তৎপর ছিলো। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে লিপসা হাওড়ে বস্তাবন্দি অবস্থায় তার লাশ পাওয়া যায়।

 

ময়নাতদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, আঃ মজিদের নিখোঁজের বিষয়টি তার ব্যবসায়ী বন্ধু মৌখিকভাবে জানিয়েছিলেন। লাশ উদ্ধারের বিষয়ে অবগত নই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com