শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনকে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার দিলেন ইউএনও হাসান মারুফ

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৫১০ বার

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে রোগিদের সেবা দেয়ার জন্য ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’ কে অক্সিজেন সিলিন্ডার ও ৯টি পালস অক্সিমিটার দিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

সোমবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রবিউল ইসলামের উপস্থিতিতে সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি’র হাতে এসব স্বাস্থ্য উপকরনগুলো তুলে দেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শেখ বিপ্লব, তৌহিদুল আমিন তুহিন, পিলু ঘোষ, আব্দুর রকিব, মিঠু ঘোষ, জহিরুল হক রবেল প্রমুখ।

এ বিষয়ে সংগঠনটির প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি জানান, করোনা মহামারীতে পালস অক্সিমিটার যন্ত্রটি আমাদের গৌরীপুরবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই মানুষের সেবায় উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের আন্তরিক প্রচেষ্টায় এ মহৎ কাজটি বাস্তবায়ন হয়েছে।

তিনি আরোও জানান, সংগঠনের স্বেচ্ছাসেবকরা গৌরীপুর পৌর শহরে প্রতিদিন ৯টি পয়েন্টে এসব স্বাস্থ্য উপকরনের মাধ্যমে বিনামুল্যে মানুষকে সেবা দিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com