রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

মাদার তেরেসা গোল্ড মেডেল পেলেন হাবিপ্রবির অধ্যাপক ডা.ফজলুল হক

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ২৪৭ বার

মুক্তিযুদ্ধ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মাদার তেরেসা গোল্ড মেডেল-২০২১ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ডা. মো. ফজলুল হক। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ও মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক।

২৬ সেপ্টেম্বর মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির (মাপসাস) উদ্যোগে ঢাকার পল্টন টাওয়ারে মাদার তেরেসা গুণীজন সম্মাননা-২০২১ অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হককে সম্মাননা ক্রেস্ট, গোল্ড মেডেল ও সনদ প্রদান করা হয়।

অধ্যাপক ডা. মো. ফজলুল হক বলেন, ‘আমাকে মাদার তেরেসা গোল্ড মেডেল-২০২১ এর জন্য নির্বাচিত করায় আমি মাপসাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গুণীজনের এমন অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাজের ব্যস্ততার জন্য যেতে পারিনি। এ জন্য দুঃখিত। মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তাদের এই সম্মাননা ও সনদপত্র প্রদান আমার কাজের অনুপ্রেরণা জোগাবে। আমি যতদিন বেঁচে আছি দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।’

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক তাঁর বিভিন্ন কাজের অবদানের স্বীকৃতি স্বরুপ মুক্তিযোদ্ধা সম্মাননা, মাতৃভাষা সম্মাননা, জেনারেল এমএজি ওসমানী সম্মাননা, মাদার তেরেসা অ্যাওয়ার্ড, দানবীর হাজী মুহম্মদ মহসীন আজীবন সম্মাননা, করোনায় সচেতনতা সৃষ্টির স্বীকৃতি হিসেবে নেপাল-বাংলাদেশ বন্ধু সংঘের পক্ষ থেকে কোভিড-১৯ যোদ্ধা, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী সম্মাননাসহ বিভিন্ন সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন। এছাড়া বিসিএস ক্যাডার সার্ভিসে কর্মরত থাকাকালীন ডাকাত দলের দুই সদস্যকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করায় বীরত্বের সম্মাননা হিসেবে  একটি এসবিবিএল গান পুরস্কার লাভ করেন।

শিক্ষকতা জীবনে দেশ-বিদেশের আন্তর্জাতিক জার্নালে তার ২৩টিরও অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গবাদিপশুর জটিল রোগের চিকিৎসায় অধ্যাপক ডা.ফজলুল হক একজন নামকরা ভেটেরিনারি সার্জন হিসেবে দেশব্যপী পরিচিত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com