রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

মহাসড়ক দখল করে পার্কিং, সড়কে যানজট

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৪৮ বার

আশুলিয়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে পার্কিং গড়ে উঠেছে। এতে সড়কগুলোতে তৈরি হচ্ছে তীব্র যানজট।

 

বুধবার (৩ নভেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, আশুলিয়ার ডিইপিজেড টঙ্গী-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে অবৈধভাবে সড়কের পাশে সাড়ি বদ্ধ করে অসংখ্য মোটরসাইকেল রাখা হয়েছে।

 

আবার মহাসড়কে রিকশার পার্কিং করা হয়েছে।

 

অন্যদিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তার জালাল প্লাজার,ভূইয়ান ন্যাশনাল প্লাজার,নাজমুল প্লাজার পাশে অবৈধভাবে পার্কিং ছিল তিন চাকা অটোরিক্সা ও মাহিন্দ্রা।

 

অনিয়ন্ত্রিত ভাবে এসব যানগুলো চলাচল করায় প্রায়ই সড়কে দুর্ঘটনার শিকার হন পথচারীরা।

 

পথচারী সবুজ মিয়া জানান, এ পথ দিয়ে আমরা নিয়মিত চলাচল করি। তবে হাটার রাস্তায় গাড়িগুলো রাখায় হাটতে অসুবিধা হয়। দ্রুতই এ সমস্যা সমাধান হলে ভালো হয়।

 

আরেক পথচারী আব্দুস সালাম জানান, রাস্তায় রিকশার কারনে হাটতে পারি না। অনেক সময় রিকশার আঘাতে অনেক পথচারী গুরুতর আহত হন।

 

রিকশাচালক আওয়াল জানান, রাস্তায় রিকশা না রেখে কই রাখব। সরকার আমাগো রিকশা রাখার জায়গায় করে দিলে তো আর রাস্তার মাঝে রাখতাম না।

 

নাম প্রকাশ না করার শর্তে ওষুধ প্রতিনিধির এক কর্মকর্তা জানান, সড়কে গাড়ি রেখে আমরা বিভিন্ন ডাক্তারদের কাছে যাই।

 

ফলে যানজট তৈরি হয়। সাধারণ মানুষেরও চলাচলে অসুবিধা সম্মুখীন হয়। তবে সরকার ও প্রশাসন যদি সড়কে পার্কিং স্থান নিদিষ্ট করে দেন তাহলে আমাদের সুবিধা হতো।

 

ল্যাব ওয়ান ডায়াগনোষ্টিক সেন্টারের কর্তৃপক্ষ জানান,আমাদের মেডিকেলের সামনে কোনো গাড়ি রাখার নিয়ম নেজ। তবে কিছু মেডিসিন কোম্পানির প্রতিনিধিরা এসে এখানে গাড়ী রাখতো আমরা নোটিশ টানিয়ে দিয়েছি।

 

জামগড়া ট্রাফিক বক্সের (টিআই) মো. সাজ্জাদ হোসেনের মুঠোফোনে জানান, জামগড়া ট্রাফিক বক্সের ঐ এরিয়াতে একজন অফিসার ও ২ জন কনস্টেবল সার্বক্ষণিক ডিউটি করেন।ওখানে সবসময় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না।

 

মাঝে মধ্যে গিয়ে আমরা সরিয়ে দেই এবং সেখানে সিকিউরিটি আছে তাকে বলে আসা হয় এখানে যেনো মোটরসাইকেল এবং গাড়ী যে এখানে পার্কিং না করে।ঐখানে সম্ভাবত মেডিকেল রিপ্রেজেনটেটিভের লোকেরা গাড়ী রাইখা নির্দিষ্ট সময় তারা সেখানে অবস্থান করেন।

 

তাদের কে বলা হইছে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরো শক্ত অবস্থান নিবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com