মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

মমেক হাসপাতালে করোনায় আরও ১৪ জনের মৃত্যু

মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৭০৪ বার
ছবি- ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৪ জনের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা পজেটিভ হয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের মফিজুর(৬৫), শহীদুল(৪৫), ঈশ্বরগঞ্জের মোজাম্মেল হক(৬০), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম(৮০), নেত্রকোনার সাহেরা(৭০) ও পূর্বধলার আব্দুল মতিন(৬৮)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল জলিল(৬০), মোখলেছুর(৬৫), মীর জান(৮০), ভালুকার আলি নেওয়াজ(৫৫), গফরগাঁয়ের কুলসুম(৫৫), শেরপুরের আব্দুস সামাদ(৬৫), ঝিনাইগাতীর জয়তিয়া রানী(৪০) এবং টাঙ্গাইলের আব্দুল জলিল(৫৬)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৪ জন। এই মুহুর্তে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৮৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০ জন।

এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৬৬৯টি নমুনা পরীক্ষার মধ্যে র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১৮৭ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১১৭ জন ও আরটিপিসিআর টেস্টে ৭০জন রয়েছেন। পরীক্ষায় শনাক্তের হার ২৭.৯৫ শতাংশ।

বৃহস্পতিবার (৮জুলাই) রাতে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ সদরেই ১০০ জন, নান্দাইলে ১৭ জন, ঈশ্বরগঞ্জে ৫ জন, গৌরীপুরে ৮ জন, ফুলপুরে ৩ জন, তারাকান্দায় ২ জন, হালুয়াঘাটে ১ জন, মুক্তাগাছায় ১৪ জন, ফুলবাড়িয়ায় ১৪ জন, ত্রিশালে ১৩ জন, ভালুকায় ৪ জন ও গফরগাঁওয়ে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জেলার ১০৪ জন এবং বিভিন্ন উপজেলা হাসপতালে ১৩ জন রোগি ভর্তি আছেন। এ পর্যন্ত জেলায় মোট ৯ হাজার ৪ শত ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৯৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com