শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ভোলায় পুকুরে ডুবে দুই  ভাই -বোনের সলিল সমাধি 

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৬৫ বার

ভোলা সদর উপজেলার দক্ষিণ ইলিশা ইউনিয়নে লুমিয়ার হাট গ্রামে পুকুরে ডুবে দুই  ভাই বোনের সলিল সমাধি  হয়েছে।

শনিবার দুপুরে এ করুন  ঘটনা ঘটে।

 

পানিতে ডুবে মৃত দুই শিশু হলো ওই গ্রামের মো. খোকন মাঝির ছয় বছরের রিয়ানা ও জসিম মাঝির চার বছরের জাহিদুল। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই-বোন।

 

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে জসিম বাড়ির পাশে পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যান। রিয়ানা ও জাহিদুলসহ পাশের বাড়ির শিশুরা তার সঙ্গে গিয়েছিল মাছ কুড়াতে। মাছ ধরা শেষে জসিমের সঙ্গে অন্য শিশুরা বাড়ি ফিরলেও রিয়ানা ও জাহিদুল পুকুর পাড়েই থেকে যায়।

 

তারা আরও জানান, ঘণ্টাখানেক পর দুই শিশুকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। ওই সময় তাদের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

ভোলা সদর হাসপাতালে আরএমও ডা. নিরুপম সরকার জানান, দুপুর ১২টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

 

’ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com