বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২২৬ বার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেচ পাম্পের তার খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান গ্রামে।

 

জানা যায়, নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের হোসেন আলী ছেলে সোহেল মিয়ার (৩০) কাছ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের আ: জব্বার (৫০) ৬মাস পূর্বে সেচ পাম্পের তার ধার নেন। দীর্ঘদিন পরও তার ফেরত না দেয়ায় মঙ্গলবার সকালে আ: জব্বারের ফিসারির পাড়ের মেইন সুইজ অফ করে সোহেল সেচ পাম্পের তার খুলতে যায়।

 

এসময় ঘরের ভিতর থেকে কে বা কারা সুইজ অন করে দিলে সোহেল বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে বড় ভাই মতি মিয়া সোহেলকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার এস আই আমিরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় প্রশাসনের সাথে অলোচনা পূর্বক দাফনের জন্য ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com