বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বান্দরবানে মোটর সাইকেল দূর্ঘটনায় তিন আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার
ফাইল ফটো

বান্দরবানের আলীকদমে মোটর সাইকেল দূর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মো: বেলাল (৩০), মো: মিনহাজ (১৮) ও ছৈয়দ আমির (৪৫)। তারা সকলেই আলীকদমের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে একটি ভাড়ায় চালিয়ে মোটর সাইকেল দুই যাত্রী নিয়ে লামা থেকে আলীকদমের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি টিএস ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় তিন আরোহী।

পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বড়–য়া বলেন, আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় তিন আরোহী নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com