বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

বর্তমান সরকার শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে- এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ২৫৫ বার

বর্ণিল আয়োজেনে ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীন বরণ ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপী মহাবিদ্যালয়ের ক্যাম্পাসে এ উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই ও ব্যাগ বিরতণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওনের পত্নী ফারজানা চৌধুরী রত্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফররুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, ছাত্রছাত্রীসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি ও তার পত্নী ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে বই ও ব্যাগ বিতরণ করেন।

আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানের পর ঢাকা থেকে আগত শিল্পিরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিগণ উপভোগ করেন। এতে কৌতুক, নাছ, গান দিয়ে নবাগত ছাত্রছাত্রীদের মাতিয়ে তুলেন শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com